Logo

শিল্প-সংস্কৃতি

বইমেলায় মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৩

অ
বইমেলায় মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’

ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে এসেছে মিজানুর রহমান সোহেলের বই ‘বিক্রয় ম্যাজিক’। ব্যবসায়ী, উদ্যোক্তা কিংবা চাকরির পাশাপাশি নতুন ব্যবসা শুরু করতে আগ্রহীদের জন্য এই বই লিখেছেন সোহেল। অমর একুশে বইমেলার ৩৭৭, ৩৭৮ এবং ৩৭৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকেও সংগ্রহ করা যাবে।  

বইটিতে পণ্য, সেবা বা আইডিয়া বিক্রির কার্যকর কৌশল তুলে ধরা হয়েছে। প্রচুর অর্থ ব্যয় করেও যারা কাঙ্ক্ষিত বিক্রি পান না, তাদের জন্যই বইটি লেখা হয়েছে। এতে প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকার কৌশল, সৃজনশীল বিক্রয় পদ্ধতি এবং ব্র্যান্ডিংয়ের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে।  

‘বিক্রয় ম্যাজিক’ বইয়ে রয়েছে ব্র্যান্ড পরিকল্পনার মৌলিক ধারণা, ব্র্যান্ড ক্যাম্পেইন ও স্ট্র্যাটেজিক প্ল্যান, ব্র্যান্ড আইডেন্টিটি তৈরির কৌশল, টার্গেট মার্কেট নির্ধারণের পদ্ধতি, ইমোশনাল মার্কেটিংয়ের মাধ্যমে ক্রেতার মন জয় করার কৌশল, ক্রেতার কেনার সিদ্ধান্ত প্রভাবিত করার মনস্তাত্ত্বিক দিক, স্বল্প বাজেটে বড় ব্র্যান্ডিং ও প্রমোশন করার পিআর মার্কেটিং কৌশলসহ নানা বিজনেস সিক্রেট।  

লেখক মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, বইটিতে ইন্টারনেটে বিপ্লব ঘটানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিক্রয়ের কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যারা নতুন উদ্যোক্তা, কিন্তু ব্যবসার আইডিয়া খুঁজে পাচ্ছেন না, তারা এতে ১৫০টি বিজনেস আইডিয়া ও মডেল সম্পর্কে ধারণা পাবেন।  

বিশ্বসেরা ১০০টি সফল বিজ্ঞাপন আইডিয়া সম্পর্কে জানা যাবে বইটিতে। এছাড়া, বিক্রয়ের সূক্ষ্ম কৌশল নিয়ে সাজানো হয়েছে ১০১টি বিক্রয় ম্যাজিক অধ্যায়। নতুন উদ্যোক্তা ও পুরাতন ব্যবসায়ীদের বিক্রয় বৃদ্ধির জন্য বইটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন লেখক।  

তিনি বলেন, ‘প্রতিযোগিতার বাজারে শুধু টিকে থাকাই যথেষ্ট নয়, বরং দ্রুত ও স্থায়ীভাবে ব্যবসা বৃদ্ধি করতে হবে। বর্তমানে প্রচলিত ডিজিটাল মার্কেটিং কৌশল অনেক ক্ষেত্রেই কার্যকর হচ্ছে না। এআই-এর যুগে ব্যবসার নতুন নতুন কৌশল জানা দরকার। ‘বিক্রয় ম্যাজিক’ বইটি ব্যবসায়িক দুনিয়ার গুরুত্বপূর্ণ সিক্রেট উন্মোচন করবে।’  

উদ্যোক্তা, সিএক্সও, ব্র্যান্ড প্র্যাকটিশনার, বিজনেস লিডার, একাডেমিক কিংবা কনসালটেন্টদের জন্য বইটি দারুণ সহায়ক হতে পারে বলে মনে করেন লেখক।  

বইটি প্রকাশ করেছে শব্দাবলি প্রকাশন। এর ভূমিকা লিখেছেন ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’-এর প্রেসিডেন্ট ও ফাউন্ডার ইকবাল বাহার জাহিদ। ২৪০ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।

বইমেলা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন