বইমেলায় সৈয়দ মেহেদী হাসানের ‘উল্টা রাজার দেশে’
জীবনানন্দ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৬
অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে সৈয়দ মেহেদী হাসানের ছড়ার বই ‘উল্টা রাজার দেশে’। বইটি প্রকাশ করেছে দশমিক প্রকাশনী।
বইটিতে ব্যঙ্গাত্মক ও রসাত্মক উপস্থাপনার মাধ্যমে সমাজের নানা বিষয় উঠে এসেছে। প্রচ্ছদেও রয়েছে নাট্যশৈলীর ছোঁয়া, যা বইটির বিষয়বস্তুর সঙ্গে মানানসই।
লেখক সৈয়দ মেহেদী হাসান ছড়া ছাড়াও গল্প, কবিতা লিখে থাকেন। পেশাগত জীবনে তিনি একজন তরুণ সাংবাদিক। তার লেখায় যাপিত জীবন বস্তুনিষ্ঠ সংবাদের মতো জীবন্ত হয়ে ধরা দেয় বলে মনে করেন পাঠকেরা।
এইচকে/এমএইচএস

