Logo

শিল্প-সংস্কৃতি

মুহিব্বুল্লাহ ফুয়াদের প্রথম গল্পগ্রন্থ ‘টেংরা, পুঁটি ও সাফাত’

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫২

অ
মুহিব্বুল্লাহ ফুয়াদের প্রথম গল্পগ্রন্থ ‘টেংরা, পুঁটি ও সাফাত’

ছবি : বাংলাদেশের খবর

মেলায় এসেছে তরুণ লেখক মুহিব্বুল্লাহ ফুয়াদের প্রথম শিশুতোষ গল্পগ্রন্থ ‘টেংরা, পুঁটি ও সাফাত’। পাপড়ি প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ এঁকেছেন শিশুশিল্পী আয়ানুল হক রোহান। 

বইটিতে মোট পাঁচটি গল্প রয়েছে। ব্যাঙের গ্যাঙ, ইঁদুর ধরার ফাঁদ, প্রান্থ এখম চশমা পরে, ফিরে এসেছে সিংহ রাজা এবং টেংরা, পুঁটি ও সাফাত। চমৎকার এই পাঁচটি গল্পের প্রত্যেকটি গল্প ভিন্নরকম স্বাদে ভরপুর। 

ব্যাঙের গ্যাঙ গল্পটিতে দুরন্ত শৈশবের দুষ্টুমিগুলো দারুণভাবে চিত্রায়ণ করেছেন লেখক। ইঁদুর ধরার ফাঁদ গল্পটিতে শিশুদের বিচক্ষণতার রূপরেখা ফুটে উঠেছে অনবদ্যভাবে। যা আগামীর শিশুদের মেধাশক্তি বৃদ্ধির জন্য খুবই উপকারী। 

প্রান্থ এখন চশমা পরে—এই গল্পটি বর্তমান সময়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেকোনো পাঠক গল্পটি পড়লে নিজেকে বা নিজের পরিবারের কাউকে অজান্তেই গুলিয়ে ফেলবে। এতটাই বাস্তবতাপূর্ণ এই গল্প। এই গল্প থেকে শিক্ষণীয় হলো, মোবাইল নামক ডিভাইস আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য অনেক ক্ষতির কারণ। আর এর জন্য প্রাথমিকভাবে মা-বাবাই দায়ী।  গল্পটি আমাদেরকে নিশ্চিত ভাবিয়ে তোলবে।

এছাড়া, ফিরে এসেছে সিংহ রাজা গল্পটি কাল্পনিক হলেও বাস্তবতার সাথে যথেষ্ট মিল রয়েছে। কারণ, আমাদের মাঝে খুব বেশি হুজুগী মনোভাব আছে। যেকারণে আবেগে অনেক সময় আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। মিষ্টি কথায় গা ভাসিয়ে দিই। পরবর্তীতে এর জন্য আমরা আফসোস করি। এই জন্য উচিৎ ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়া। সামনে আগানো।

সর্বশেষ গল্প টেংরা, পুঁটি ও সাফাত— এ গল্পের নামেই বইটির নামকরণ করা হয়েছে। এই গল্পটিতেও শৈশবে মাছ ধরা শিশুদের দারুণ একটি চিত্র এঁকেছেন লেখক।

মুহিব্বুল্লাহ ফুয়াদ বাংলাদেশের খবরকে বলেন, ‘‘টেংরা, পুঁটি ও সাফাত’ শিশুদের জন্য আমার একটি মহৎ প্রচেষ্টা। শৈশব জীবনের আনন্দ, আবেগ এবং কল্পনা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমি তাদের মনকে নরম ও সৃজনশীল করতে চেয়েছি। প্রতিটি গল্পে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি, যা শিশুদের হাসাতে হাসাতে জীবনের মূল্যবান পাঠও শেখাবে।’

‘‘আমি বিশ্বাস করি, গল্পের মাধ্যমে ছোটদের মনের গভীরে যেমন আনন্দ ছড়িয়ে পড়ে, তেমনি তাদের চিন্তাভাবনার দিগন্তও প্রসারিত হয়। বিশেষ করে ‘টেংরা, পুঁটি ও সাফাত’ শৈশবের নির্দোষ আনন্দ এবং বন্ধুত্বের চিত্র তুলে ধরে, যা জীবনের অমূল্য রত্ন।’’

‘‘এছাড়া, প্রযুক্তি ও আধুনিক জীবনের প্রভাব এবং তার সঠিক ব্যবহার নিয়ে ‘প্রান্থ এখন চশমা পরে’ গল্পটি লেখা হয়েছে, যা বর্তমান প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি এই গল্পগুলো শিশুদের শুধু বিনোদন নয়, তাদের ভবিষ্যতের জন্যও কিছু মূল্যবান শিক্ষা নিয়ে আসবে।’’

বইটি পাওয়া যাচ্ছে ঢাকা বইমেলার ৭১৯ নং স্টল, সিলেট বইমেলার ১২ নং স্টল, চট্রগ্রাম বইমেলার ১২৪ নং স্টল এবং খুলনা বইমেলার ৩৩ নং স্টলে। এছাড়া অনলাইন বুকশপগুলো থেকেও সংগ্রহ করা যাবে। মূল্য মাত্র ১০০ টাকা।

এটিআর/

বইমেলা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন