Logo

ক্যাম্পাস

যারা ইতিহাস নির্মাণ করে তারা রাজনীতির ঊর্ধ্বে : ঢাবি উপাচার্য

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৩:৫৯

অ
যারা ইতিহাস নির্মাণ করে তারা রাজনীতির ঊর্ধ্বে : ঢাবি উপাচার্য

ছবি : বাংলাদেশের খবর

যারা ইতিহাস নির্মাণ করে তারা ঊর্ধ্বে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। 

রোববার (২ মার্চ)  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ‘পতাকা উত্তোলন দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ২ মার্চ বাংলাদেশ পতাকা উত্তোলন করা সংগ্রামী ব্যক্তিত্ব আ স ম আব্দুর রব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন)  অধ্যাপক ড. সায়মা হক বিদিশা স্বাগত বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান।অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।

উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘ইতিহাস যারা নির্মাণ করে তারা রাজনীতির ঊর্ধ্বে। আমরা  আ.স.ম আব্দুর রবকে ব্যক্তিগত পরিচয়ে আমন্ত্রণ জানিয়েছিলাম। শারীরিক দুর্বলতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। ঐতিহাসিক এ দিবস উদযাপনে আমন্ত্রিত হয়ে তিনি আনন্দ প্রকাশ করেছেন।’

ঢাবি উপাচার্য আরও বলেন, ‘আমরা চেষ্টা করবো এ ধরনের আয়োজন নিয়মিত করে যেতে। এ জাতীয় আয়োজন বর্তমান পরিস্থিতিতে তাৎপর্য বহন করে।দেশ নানা মুখী প্রতিকূলতা ও ষড়যন্ত্রে মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ঐক্য ধরে রাখা অত্যন্ত জরুরি। আমরা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গর্বিত উত্তরাধিকার বহন করছি যা আমারকে সাহস দেয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো জাতীকেও সাহস দেয়। ঐক্য ধরে রাখতে এই উদ্যোগগুলো আমরা আরও আন্তরিকতার সাথে আয়োজন করা জরুরি।’ 

এমএমআই/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন