Logo

ক্যাম্পাস

ইবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা আটক

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৭:০৬

অ
ইবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা আটক

ছবি : বাংলাদেশের খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতা আটক হয়েছেন।

রোববার (২ মার্চ) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের পরীক্ষার হল থেকে তাদের আটক করে পুলিশে দেয় শিক্ষার্থীরা।

আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপআপ্যায়ন বিষয়ক সম্পাদক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মাঝহারুল ইসলাম নাঈম ও সাদ্দাম হোসেন হল ছাত্রলীগ নেতা ২০১৯–২০ শিক্ষাবর্ষের মারুফ আহমেদ।

জানা গেছে, সমাজকল্যাণ বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হলে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে অভিযুক্ত দুই নেতাও পরীক্ষা দিতে আসেন। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই অন্যান্য শিক্ষার্থীরা তাদের চিহ্নিত করে প্রতিবাদ শুরু করেন। 

শিক্ষার্থীরা বলেন, আন্দোলন চলাকালে আটককৃত দুই নেতা বিভিন্নভাবে শিক্ষার্থীদের বিভিন্ন হুমকি দিয়েছে। এর আগেও তারা শিক্ষার্থীদের মারধর ও ক্যাম্পাসের মারামারিতে জড়িয়েছে। তারা পরীক্ষা দিতে এসে ইচ্ছাকৃতভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। সন্ত্রাসীরা কীভাবে তা করার সাহস পায়, তা আমরা জানতে চাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘বিভাগের শিক্ষকরা প্রক্টরিয়াল বডির সহায়তায় তাদের থানায় সোপর্দ করে। নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে তাদের বিরুদ্ধে ২০১৩ সালের আইন অনুযায়ী বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়া ইতোমধ্যেই কোনো সুনির্দিষ্ট অভিযোগ জমা আছে কি না-তা খতিয়ে দেখা হচ্ছে।'

মাসুম শাহরিয়ার/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন