Logo

ক্যাম্পাস

জবি শিক্ষার্থীদের ওপর হামলা, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৮:১১

অ
জবি শিক্ষার্থীদের ওপর হামলা, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতা শহিদুল হক সহিদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। অভিযুক্ত শহিদুল বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, ‘গত ৩ মার্চ রাতে ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় আপনাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে পত্রপ্রাপ্তির আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশিত হয়ে অবগত করা হলো।’

প্রসঙ্গত, সোমবার দিবাগত রাতে রাস্তায় নির্মাণাধীন ঢালাইয়ের ওপর পা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা শহিদুল হক সহিদের নেতৃত্বে জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ৬ শিক্ষার্থীসহ ৭ জন আহত হন। আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।

জেএন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন