Logo

ক্যাম্পাস

রোববার থেকে অনলাইন ক্লাসে জবি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৩:৩৬

অ
রোববার থেকে অনলাইন ক্লাসে জবি

রমজানে শিক্ষার্থীদের সুবিধার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সব ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী রোববার (৯ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। 

বুধবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। 

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো অনলাইনে নেওয়া হবে। রুটিন অনুযায়ী ছুটি শুরু হওয়ার তারিখ পর্যন্ত এই ক্লাস চলবে। 

তবে এ সময়ে বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষা সশরীরেই অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, অনলাইন ক্লাস চলাকালীন সময়ে পরিবহন ও পরীক্ষাগুলো চালু থাকবে। 

জেএন/এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন