Logo

ক্যাম্পাস

বাকৃবির মাইক্রোবাস চুরি, ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১১:১৯

অ
বাকৃবির মাইক্রোবাস চুরি, ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসনের দ্রুত তৎপরতায় ২৪ ঘণ্টারও কম সময়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা থেকে চুরি হওয়া একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় বাকৃবির নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ৫ মার্চ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা থেকে মাইক্রোবাস ও টায়ার চুরির খবর পাওয়ার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি ডিবি পুলিশকে বিষয়টি জানানো হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়।

অধ্যাপক আরিফুল ইসলাম আরও বলেন, রাত ১২টায় প্রধান নিরাপত্তা কর্মকর্তা ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রিজের টোল প্লাজা পার হয়ে ময়লাকান্দি এলাকায় একটি ফিলিং স্টেশনে চুরি হওয়া গাড়ির অবস্থান নিশ্চিত করেন। এরপর নিরাপত্তাকর্মী, পরিবহন শাখার সুপারভাইজারসহ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি শনাক্ত করে ক্যাম্পাসে নিয়ে আসেন। তবে টায়ার ও চোরদের ধরতে এখনও পুলিশ তৎপরতা চালাচ্ছে।

বাকৃবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. নজমুল ইসলাম জানান, পরিবহন শাখার এক কর্মচারীর তথ্যের ভিত্তিতে গাড়ির অবস্থান জানতে পারেন। তারা ফিলিং স্টেশনে গিয়ে গাড়িটি শনাক্ত করেন। তবে গাড়িটি লক করা অবস্থায় এবং তেলের লাইন খোলা ছিল। পরে গাড়ির পেছনের দরজা খোলার মাধ্যমে চাবি পাওয়া যায় এবং মাইক্রোবাসটি ক্যাম্পাসে ফিরে আসে।

আশিকুর রহমান/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন