ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিত ও মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
শনিবার (৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’,‘মাগুরায় ধর্ষণে অভিযুক্তদের ফাঁসি চাই’, ‘আশ্বাস নয় আইনের বাস্তবায়ন চাই’— ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
এ সময় বক্তরা বলেন, ‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। শাস্তি শাস্তি খেলা আর দেখতে চাই না। দ্রুত বিচার বাস্তবায়ন করা হোক, অন্যথায় শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমে অধিকার আদায় করে ছাড়বে।’
মাসুম শাহরিয়ার/এটিআর

