Logo

ক্যাম্পাস

নারী দিবসে জবিতে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৯:২৫

অ
নারী দিবসে জবিতে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী জাতীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) বঙ্গমাতা তার্কিক পরিষদের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা। প্রতিযোগিতাটির মডারেটরের দায়িত্ব পালন করেন ড. বুশরা জামান।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ‘নারী শিক্ষা ও বেগম রোকেয়া,’ ‘জুলাইয়ের অগ্নীকন্যারা’, ‘নারীর ক্ষমতায়ন ও বর্তমান বাংলাদেশ’, ‘নারীর নিরাপত্তায় ব্যর্থ রাষ্ট্র’, ‘বিচারহীনতার চক্রে নারী’ এবং ‘নারীবাদী আন্দোলন ও বাস্তবতা’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন।

প্রতিযোগিতায় মোট ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন, যার মধ্যে ৫ জন পুরস্কার পেয়েছেন।

এই আয়োজনের মাধ্যমে নারীদের অধিকার, ক্ষমতায়ন ও সমাজে তাদের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময়ের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। হলের সকল হাউজ টিউটর ও সহকারী হাউজ টিউটরবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

জেএন/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন