Logo

ক্যাম্পাস

ধর্ষকদের ফাঁসির দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০১:৫০

অ

ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে ফাঁসির দাবিতে মধ্যরাতে বিক্ষোভে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মাগুরায় ৮ বছরের শিশুর ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মধ্যরাতে মিছিল করেন ঢাবি শিক্ষার্থীরা।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে আসেন। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন।

রাত পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তারা ধর্ষকদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা যোগ দেন।


এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’. ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’, ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও'- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এর আগে, সন্ধ্যা ৭টায় রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ধর্ষকদের প্রকাশ্য বিচার চেয়ে মশাল মিছিল করেন।

এমএমআই/জেসি/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন