নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের সমাবেশ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১২:৫৬
নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার (৯ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশ করেন তারা।
এ সময় শিক্ষকরা বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নারীর প্রতি যৌন নিপীড়ন, হয়রানি, হিংসা–বিদ্বেষসহ বিভিন্ন ধরনের নিপীড়নের ঘটনা বেড়ে চলেছে।
তারা বলেন, নারীরা সমাজের বিভিন্ন স্তরে নানাভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন। এ অবস্থায় প্রতিটি নিপীড়ন ও অন্যায্যতার সুষ্ঠু তদন্ত, বিচার এবং শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষকরা।
এদিকে, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল মধ্যরাতে রাস্তায় নেমে বিক্ষোভ করেন। বিক্ষোভে মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিসহ নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচারের দাবি জানান তারা।
এসআইবি/এটিআর

