Logo

ক্যাম্পাস

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বেন ২৫ জন

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৭:২০

অ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বেন ২৫ জন

ফাইল ছবি

কৃষিবিজ্ঞান বিষয়ের ডিগ্রি প্রদানকারী নয়টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৪ হাজার ৩৬ জন শিক্ষার্থী। এ হিসেবে প্রতিটি আসনে লড়বেন ২৫ জন ভর্তিচ্ছু।

সোমবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রাকিব হাসান।

আগামী ১২ এপ্রিল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা।

দেশের ৯টি পরীক্ষাকেন্দ্রে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা; হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম।

উল্লেখ্য, গত বছর কৃষি গুচ্ছভুক্ত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সর্বমোট আসন ছিল ৩ হাজার ৭১৮টি, বিপরীতে আবেদন করেছিলেন ৭৫ হাজার ১৭ জন।

  • আশিকুর রহমান/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন