Logo

ক্যাম্পাস

আ.লীগ নিষিদ্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

Icon

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৫:৪৭

অ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের সামনে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন।

জানা যায়, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার মধ্যরাতের পোস্টের মাধ্যমে ভারত-সমর্থিত ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠনের ষড়যন্ত্র ‘ফাঁস’ করেন, যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পোস্টে তিনি স্পষ্ট করেন, আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করতে দেওয়া যাবে না। তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে জাককানইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, “নতুন বাংলাদেশের জন্য আমরা ৩৬ দিন ধরে লড়াই করেছি। যারা প্রাণ দিয়েছেন, যারা হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের সঙ্গে বেঈমানি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। সরকার যদি তাদের বিচার না করে, তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব।”

তারা আরও বলেন, “আওয়ামী লীগ ছাড়া কোনো ‘অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচন হতে পারে না—এমন বক্তব্য ধোপে টেকে না। আমরা একচেটিয়া রাজনীতির বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এবং আমরা তা করেই ছাড়ব।”

  • সাইফুল ইসলাম/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন