Logo

ক্যাম্পাস

জবি শিক্ষক-শিক্ষার্থীদের মার্কিন দূতাবাসে পদযাত্রা বৃহস্পতিবার

Icon

জবি প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৩:৪৩

অ
জবি শিক্ষক-শিক্ষার্থীদের মার্কিন দূতাবাসে পদযাত্রা বৃহস্পতিবার

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের সমর্থনে আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) অ্যামেরিকা দূতাবাসের উদ্দেশে পদযাত্রা করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। এ কর্মসূচিকে মার্চ ফর প্যালেস্টাইন বলছেন তারা।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেন।

সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ইসলামকে ভালোবেসেই আমাদের এই উদ্যোগ। ফিলিস্থিনের প্রতি ন্যায়বিচার ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আমাদের আয়োজন। বিশ্ববাসীকে আমরা আমাদের পক্ষ থেকে মেসেজ দেব এবং শান্তিপূর্ণভাবে দূতাবাসে স্মারকলিপি দেব।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন বলেন, চোখের পানি ছাড়া আমরা আর কিছুই করতে পারছি না বাংলাদেশ থেকে। কিন্তু মুসলমান হিসেবে মুসলমানদের পক্ষে আমরা দাঁড়াব।

এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শাখা ছাত্র, শাখা ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃবন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেএন/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন