গাজায় গণহত্যা
জবি শিক্ষক-শিক্ষার্থীদের ‘মার্চ ফর প্যালেস্টাইন’
জবি প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১১:১৪
ছবি : বাংলাদেশের খবর
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদসহ ফিলিস্তিনের সমর্থনে যুক্তরাষ্ট্র এবং সৌদি দূতাবাসের উদ্দেশে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ শুরু পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে এ কর্মসূচি পালন করা হয়। এ দিন সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শুরু হয়ে তাতিবাজার মোড় ঘুরে পুনরায় ক্যাম্পাসে ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।
এ সময় তারা ‘তুমি কে আমি কে, প্যালেসটান প্যালেসটাইন’, ‘ইসরাইলের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ওয়ান টু থ্রি ফোর, ইসরাইল নো মোর’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘উহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি গাজা’— ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন এই কর্মসূচি সম্পর্কে বলেন, ‘আমরা সবাই জানি, ইসরায়েলকে গণহত্যা চালাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। তাদেরকে এই হত্যাকাণ্ড চালাতে সহায়তা থেকে বিরত রাখতে এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা স্মারকলিপি প্রদান করবো। এ ছাড়া সৌদি আরবকেও এই মানবতাবিরোধী কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে স্মারকলিপি দেওয়া হবে।’
জেএন/এটিআর

