Logo

ক্যাম্পাস

‘জিহাদের দামামা’ বাজাতে বললেন জবি শিবির সেক্রেটারি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৩:২৬

অ
‘জিহাদের দামামা’ বাজাতে বললেন জবি শিবির সেক্রেটারি

আরব জাতির প্রতি আহ্বান জানিয়ে ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম বলেছেন, ‘তোমরা তো সেই বংশধর, যারা বদরের ময়দানে মাত্র ৩১৩ জন বিজয় লাভ করেছিলে। কোথায় গেল তোমাদের হারানো ঐতিহ্য? আবার জেগে ওঠো, আবার অস্ত্র ধরো, আবার জিহাদের দামামা বাজাও।’

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশ এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘মুসলিম জাতি খালিদ বিন ওয়ালিদ, আবু বকর, ওমরের  উত্তরসূরি। কিন্তু আজকে আমরা বদরের শিক্ষাকে ভুলে গিয়েছি ওহুদের তলোয়ারকে বিক্রি করে শুধু ফতোয়াবাজির মাঝে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছি।’

শিবির সেক্রেটারি বলেন, ‘খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মো. বিন কাসিমের পতাকাবাহী বংশধর তোমরা নিজেকে জাগিয়ে তোলো। নিজেকে এমনভাবে তৈরি করো যে, বর্তমান সময়ে সালাউদ্দিন আইয়ুবীর ভূমিকা পালন করবে, তুমি তোমার পবিত্র ভূমি রক্ষা করবে।’ 

রিয়াজুল আরও বলেন, ‘বাংলাদেশি তরুণ যুবক ভাইদের প্রতি আহ্বান, আপনাদের মেধা ও দক্ষতা দিয়ে ইসরায়েলি পণ্যের বিপরীতে কোম্পানি গড়ে তুলুন। আপনাকে বাংলাদেশের ১৮ কোটি মানুষ সহযোগিতা করবে। নতুন জিহাদের অংশ হিসেবে নতুন কোম্পানি গড়ে তুলুন। বাণিজ্যযুদ্ধে তাদেরকে পরাজিত করুন।’ 

জেএন/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন