Logo

ক্যাম্পাস

কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় বাড়ল

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৭:২০

অ
কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় বাড়ল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এর আগে ১০ এপ্রিল পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা নির্ধারণ করা হলেও তা এখন ১৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত) মোহাম্মদ এমদাদুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র ১৮ এপ্রিল পর্যন্ত ডাউনলোড করতে পারবেন।

এছাড়া ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিট এবং একই দিন বিকেল ৩টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল বিকেল ৪টায়।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন