Logo

ক্যাম্পাস

ঢাবিতে ‘উন্নয়নের স্বার্থে পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাস’র প্রস্তুতি সভা

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৮:৩৯

অ
ঢাবিতে ‘উন্নয়নের স্বার্থে পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাস’র প্রস্তুতি সভা

ছবি : বাংলাদেশের খবর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ইউনিডো ও প্রাণ আরএফএল গ্রুপের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘উন্নয়নের স্বার্থে পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাস’ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রফেসর আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন খান, অধ্যাপক ড. এ টি এম মোস্তফা কামাল, আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, সহকারী প্রক্টর ড. মুহা. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, ইউনিডোর প্রতিনিধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক।

এ উপলক্ষে আগামী ১৫ এপ্রিল উদ্‌বোধনী অনুষ্ঠানসহ দিনব্যাপী কর্মশালা এবং সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৯ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাপনী এবং ক্যাম্পাস সক্রিয়করণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকাস্থ নরওয়ে দূতাবাসের অ্যাম্বাসেডর উপস্থিত থাকবেন।

এমএমআই/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন