Logo

ক্যাম্পাস

জবির সংগীত-নাট্যকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষার ফি জমার নির্দেশ

Icon

জবি প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৪:৫২

অ
জবির সংগীত-নাট্যকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষার ফি জমার নির্দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’-ইউনিট (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সংগীত ও নাট্যকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে আগ্রহীদের জন্য ফি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কলা ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার (২০ এপ্রিল) থেকে শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১২টার মধ্যে শিক্ষার্থীরা অনলাইনে ফি জমা দিতে পারবেন। 

বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট www.admission.jnu.ac.bd-এ লগইন করে ফি জমা দেওয়া যাবে। উভয় বিভাগের জন্যই পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে চারশ টাকা।

  • জেএন/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন