Logo

ক্যাম্পাস

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৬:৪১

অ
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৫-এর ৫ দিনব্যাপী ভর্তি মেলা রোববার (এপ্রিল ২০) থেকে শুরু হয়েছে।

এদিন সকালে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বাংলাদেশ প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার ব্রি. জে. মো. মাহবুবুল হক (অব.), ভর্তি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং ফ্যাকাল্টি অব ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মো. সাদিক ইকবাল, ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মুজাক্কীরুল হুদা, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান শেখ ইতমাম সউদ, অন্যান্য বিভাগীয় প্রধানগন, শাখা প্রধানগন সহ উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মেলা উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, এবারের ভর্তি মেলায় ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা অনার্স এবং মাস্টার্স প্রোগ্রামের বিভিন্ন বিষয়ে নিয়মিত স্কলারশিপের বাইরে কোর্স ফির ওপর অতিরিক্ত ১০ হাজার এবং ৫ হাজার টাকা ছাড় পাবেন। এ ছাড়া ছাত্রছাত্রীরা মেলা চলাকালীন ইউনিভার্সিটির অভিজ্ঞ শিক্ষকদের সাথে সরাসরি মতবিনিময়ের  সুযোগ পাবেন।

মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। আগামী ২৫ এপ্রিল মেলা শেষ হবে।

নিপু/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন