Logo

ক্যাম্পাস

জবি ভিসির দোতলা ভবনে লিফট, শিক্ষার্থীদের ক্ষোভ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৮:৩৫

অ
জবি ভিসির দোতলা ভবনে লিফট, শিক্ষার্থীদের ক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনে দ্বিতীয় তলায় উঠতে লিফটের কাজ শুরু হয়েছে। রোববার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ সংলগ্ন রাস্তার পাশে ভিসি ভবনে লিফট লাগানোর কাজ শুরু করে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 তারা বলেন, আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন আবাসন। অথচ আবাসনের কাজ শুরু না করে উপাচার্যের ভবনে লিফট লাগানো গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিলাসিতা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভূমি ও আইন ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থী লেখেন, ‘পোলাপানের থাকার মতো হল নাই, খাওয়ার মতো ডাইনিং নাই। আর এদিকে আমাদের ভিসি ভবনের রাজার ছেলেদের ২য় তলায় উঠার জন্য লিফট বানাচ্ছে।"

এ বিষয়ে চিফ ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, ‘ঢাকার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে উপাচার্য মহোদয়ের সঙ্গে দেখা করতে অনেক সিনিয়র সিটিজেন, বিদেশি শিক্ষক আসেন। যাদের জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠা বেমানান দেখায়। আর তাছাড়া সিঁড়ির ধাপগুলো অনেক বড় বড়। সে কারণে লিফট করার সিদ্ধান্ত নেওয়া হয়।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘লিফটের জন্য আগেই বাজেট করা ছিল। এটার টাকা অন্য কোথাও লাগানো যাবে না। লিফট মূলত কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আসেন তাদের জন্য করার কথা ওঠে। ইউজিসি চেয়ারম্যান আসলে তাকে আমি আমার রুমে নিতে পারি নি। কারণ সিঁড়ি বেয়ে উঠতে পারবেন না। তবে শিক্ষার্থীরা না চাইলে, লিফট হবে না।’

জেএন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন