Logo

ক্যাম্পাস

ইবিতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানববন্ধন

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৯:০৭

অ
ইবিতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ‘তারার মেলা’ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে পরিণত হয়। সমাবেশে শিক্ষার্থীরা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ’সহ নানা স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান জানান এবং দোষীদের আন্তর্জাতিক শাস্তির আওতায় আনার দাবি তোলেন। ফুলকুঁড়ি আসরের পরিচালক আহমাদ আব্দুল্লাহ বলেন, ‘প্রতিদিন শত শত শিশু ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হচ্ছে। এই হত্যাযজ্ঞ শুধু ফিলিস্তিনের নয়, আমাদের বিবেকেরও আঘাত।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন