Logo

ক্যাম্পাস

শিক্ষার্থী পারভেজ হত্যা, জবিতে ছাত্রদলের মশাল মিছিল

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ২০:৪৩

অ
শিক্ষার্থী পারভেজ হত্যা, জবিতে ছাত্রদলের মশাল মিছিল

ছবি : বাংলাদেশের খবর

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় মশাল মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের একাংশ।

রোববার (২০ এপ্রিল) সন্ধ্যা সাত টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন থেকে মশাল মিছিলটি শুরু হয় বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে  সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, ‘আমাদের ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ রয়েছে। সেখানে থাকা চারজন বৈষম্যবিরোধীর ব্যানারে রাজনীতি করেন।’ 

তিনি আরও বলেন, ‘আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। শাস্তি প্রদানের মাধ্যমে বিচার সুনিশ্চিত করতে হবে।’ 

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি যদি এই হত্যাকাণ্ডের বিচার করতে না পারেন, আপনাকে পদত্যাগ করতে হবে। আমরা হাসিনাকে হটিয়েছি। আপনি পদক্ষেপ নিতে না পারলে আপনাকেও চেয়ার থেকে নেমে যেতে হবে।’ 

এ সময় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন