Logo

ক্যাম্পাস

কুবির দুই ইউনিটের ফল আজ রাত ১২টায়

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৯:৫০

অ
কুবির দুই ইউনিটের ফল আজ রাত ১২টায়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ফলাফল (২২ এপ্রিল) রাত ১২টায় ওয়েবসাইটে প্রকাশিত হবে। 

'এ' ইউনিটে পাসের হার ৩৪.০৫% এবং জিপিএ ছাড়া সর্বোচ্চ নম্বর ৭৭। পাশাপাশি, ‘সি’ ইউনিটে পাসের হার ৬৯.৭৫% এবং জিপিএ ছাড়া সর্বোচ্চ নম্বর ৮৮। 

মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ’ এবং ‘সি’ ইউনিটের রেজাল্ট আজ রাত ১২ টার পর প্রকাশিত হবে। পরীক্ষার্থীরা নিজ প্রোফাইলে লগ-ইন করে রেজাল্ট দেখতে পারবেন।'

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল (শনিবার) 'সি' ইউনিটে ১২টি কেন্দ্র  ৭ হাজার ৬৪৬জন পরীক্ষার্থী এবং 'এ' ইউনিটে ৩০টি কেন্দ্রে ২১ হাজার ৯৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

ইমতিয়াজ রিফাত/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন