Logo

ক্যাম্পাস

কুয়েট ভিসির অপসারণের দাবিতে কুবিতে প্রতীকী অনশন

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৬:২৬

অ
কুয়েট ভিসির অপসারণের দাবিতে কুবিতে প্রতীকী অনশন

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুয়েট শিক্ষার্থীদের 'ভিসি মাসুদ অপসারণের' সাথে সংহতি প্রকাশ করে গণস্বাক্ষর ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে একদল শিক্ষার্থী। 

বুধবার (২৩ এপ্রিল) শহিদ আব্দুল কাইয়ুম চত্বরে সকাল ৯টা থেকে গণস্বাক্ষর ও বারোটায় প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়।

অনশনে উপস্থিত শিক্ষার্থী হান্নান রাহিম বলেন, 'কুয়েট ভিসি নির্লজ্জতার চরম পর্যায়ে চলে গেছে। যেখানে সারাদেশ তার বিরুদ্ধে চলে যাওয়ার পরও সে নির্লজ্জতার আশ্রয় নিচ্ছে। তার মতে আন্দোলনে তার বিরোধী বেশি শিক্ষার্থী যায়নি। কিন্তু আমরা দেখেছি মঙ্গলবার (২২ এপ্রিল) কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে সারা দেশের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।’

তিনি আরও বলেন, ‘তারই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর ও প্রতীকী অনশনের ডাক দিয়েছি। আমরা চাই খুব দ্রুত কুয়েট ভিসির পদত্যাগ করা হোক। তা না হলে আমরা আরও বড় ধরনের আন্দোলনে যাব।'

আরেক শিক্ষার্থী নাইমুর রহমান বলেন, ‘ভিসি মাসুদ তার পদ টিকিয়ে রাখার জন্য নানা ধরনের পন্থা অবলম্বন করছে। আমি তাকে প্রশ্ন করতে চাই এই পদে এমন কি রয়েছে। যেখানে শিক্ষার্থীরা আপনাকে চাচ্ছে না। শিক্ষার্থীদের  এজন্যই তো আপনি এখানে এসেছেন। আমরা সকাল থেকে গণস্বাক্ষর কর্মসূচি করেছি। প্রায় ১০০০ শিক্ষার্থী আমাদের গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেছে৷ তার পাশাপাশি আমরা প্রতীকী অনশন আছি। '

রিফাত/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন