জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘সংগ্রামের শত রঙ’ নামে জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণের জন্য আলোকচিত্রী প্রদর্শনী হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বর এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো বন্ধুসভার আয়োজনে এ প্রদর্শনী শুরু হয়। যা সন্ধ্যা পর্যন্ত চলমান থাকে।
আলোকচিত্রী তানি জেসমিনের একক আলোকচিত্রে জুলাই বিপ্লবের গল্প "সংগ্রামের শত রঙ" নামে এই প্রদর্শনী হয়। মূলত জুলাইকে ধারণ করে ও জুলাইয়ের ইতিহাস যাতে বিকৃত না হয় এবং সঠিক তথ্য ও ইতিহাস যাতে তরুণ প্রজন্মের কাছে পৌঁছায় এই লক্ষ্যে বন্ধুসভা এই আয়োজন করে।
আয়োজকদের সূত্রে জানা যায়, জুলাই বিপ্লবের ১৭০টির অধিক ছবি নিয়ে এক্সিবিশন করা হয়েছে পাশাপাশি দেখানো হয় জুলাই বিপ্লবের আলোকচিত্র ভিডিও।
এ বিষয়ে জাবি বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালমান হাসান বলেন, "আপনারা জানেন যে জুলাইনে আন্দোলনের আজকের প্রায় ৬-৭ মাস পার হয়ে গেছে কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় জুলাইয়ের ছবি বিভিন্নভাবে এডিট করে বিকৃত করা হচ্ছে, তাই জুলাইয়ের প্রকৃত ছবি এবং ভিডিও যেগুলো আছে তার সংরক্ষণের জন্যই আমাদের এই ফটো এক্সিবিশন করা।
তাছাড়া জুলাই আন্দোলনে যেহেতু স্টুডেন্টদের ভূমিকে অনেক বেশি ছিল, তাই বর্তমান স্টুডেন্টরা যেন সেগুলো দেখতে পারে। এই ফটো এক্সিবিশনের ছবিগুলো আমাদের ফটোগ্রাফার ম্যাম তানিয়া জেসমিনের তোলা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা থেকে আমরা এমন একটা আয়োজন করতে পেরে খুবই খুশি।
বন্ধুসভার ট্রেনিং সেক্রেটারি মারজান মাহজাবিন প্রীতি বলেন, ‘এই ফটো প্রদর্শনীটা প্রায় ১৭০ প্লাস ছবি নিয়ে করা। আমরা জুলাইকে কেন্দ্র করে এ আয়োজন করেছি। আমাদের এই : প্রদর্শনীর মূল লক্ষ্য হলো জুলাই ইতিহাস রক্ষা করা। বর্তমানে জুলাই আন্দোলনের ইতিহাস বিকৃত হচ্ছে বিভিন্ন জায়গায়, তাই আমরা সমস্ত শ্রেণীর পেশার মানুষের কাছে জুলাইয়ের প্রকৃত ইতিহাস তুলে ধরতে আমাদের এই আয়োজন।’
এছাড়া ছবি দিয়ে ‘অরুণ পাতের তরুণ দল’ নামে একটি বইও লেখা হয়েছে।
আমানউল্লাহ খান/এমআই

