Logo

ক্যাম্পাস

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও স্কলারশিপ বিষয়ে পাবিপ্রবিতে সেমিনার

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২০:৩২

অ
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও স্কলারশিপ বিষয়ে পাবিপ্রবিতে সেমিনার

ছবি : বাংলাদেশের খবর

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও স্কলারশিপের সুযোগ নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক এবং অস্ট্রেলিয়ার চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটির ডিজিটাল হেলথ অ্যান্ড এআই বিভাগের পরিচালক ড. মোহাম্মদ আলী মনি।

তিনি অস্ট্রেলিয়াসহ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও স্কলারশিপ পাওয়ার পদ্ধতি, ফান্ডিং, আবেদন প্রক্রিয়া ও গবেষণা প্রকাশনার নানা দিক তুলে ধরেন।

উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল বলেন, ‘উচ্চশিক্ষার জন্য বিদেশে অপার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের বিশ্বদৃষ্টিভঙ্গি নিয়ে নিজেদের দক্ষতা কাজে লাগাতে হবে। ভবিষ্যতে এ ধরনের সেমিনার আরও বাড়ানো হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শফিক আল কামাল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন