Logo

ক্যাম্পাস

ইবিতে নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৪

অ
ইবিতে নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপ-উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। 

সোমবার (২ ডিসেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার জারিকৃত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

রাষ্ট্রপতির আদেশক্রমে উভয় প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. শাহীনুর ইসলাম।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ এর ১১ (ক) (১) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম, এয়াকুব আলীকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ১২(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বিশ্ববিদালয়ের ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হয়েছে।’

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ‘তাদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর হবে। দুজন বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন, বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।’

মাসুম শাহরিয়ার/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন