Logo

ক্যাম্পাস

জবিতে সাইকেল চুরির পর টোকেন সিস্টেম চালু

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৯:২২

অ
জবিতে সাইকেল চুরির পর টোকেন সিস্টেম চালু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিরাপত্তা জোরদারের জন্য অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা প্রহরী বৃদ্ধি এবং টোকেন সিস্টেমের মাধ্যমে নির্ধারিত স্থানে শিক্ষার্থীদের সাইকেল রাখার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ক্যাম্পাসে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা প্রহরী বৃদ্ধি এবং টোকেন সিস্টেমের মাধ্যমে নির্ধারিত স্থানে শিক্ষার্থীদের সাইকেল রাখার ব্যবস্থা করা হবে।

শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করে আরো জানিয়েছে, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া চুরির কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারের এ উদ্যোগ নিয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সবাইকে আরও সতর্ক, সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে।

জেএন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন