Logo

ক্যাম্পাস

শিক্ষার্থীদের কল্যাণার্থে উপাচার্যকে ঢাবি ছাত্রদলের স্মারকলিপি

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৬:৩৭

অ
শিক্ষার্থীদের কল্যাণার্থে উপাচার্যকে ঢাবি ছাত্রদলের স্মারকলিপি

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীদের সার্বিক সুবিধা ও কল্যাণার্থে ৫টি বিষয়ে পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এই স্মারকলিপি জমা দেন তারা। 

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের নিকট স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সহ-সভাপতি মো. আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামিম আকতার শুভ এবং সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমন।

দাবিগুলো হলো:

  • আবাসিক হলের ক্যান্টিনসমূহে পরিবেশিত খাদ্যের মানোন্নয়ন।
  • হল পাড়া ও কলা ভবনের পিছনের রাস্তার উপযুক্ত মেরামত।
  • ক্যাম্পাসের প্রতিটি ডিপার্টমেন্টে ফিল্টার পানি নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে পানির ফিল্টার স্থাপন।
  • বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডধারীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি ওয়াইফাই চালুকরণ।

প্রতিটি বিভাগের সেমিনার লাইব্রেরিতে  ফটোকপি, প্রিন্টিং ও স্ক্যানিং এর সুবিধা নিশ্চিতকরণ।

জানা গেছে,নেতৃবৃন্দের সাথে আলোচনার পর উত্থাপনকৃত ৫টি দাবির মধ্যে প্রথম দাবি নিয়ে মাননীয় উপাচার্য মহোদয় সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার এবং দ্বিতীয় দাবিটির বাস্তবায়ন আগামী এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান হওয়ার আশ্বাস দিয়েছেন। তৃতীয় দাবিটিও খুব দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এবং পঞ্চম দাবিটি পরবর্তী ডীনস কমিটিতে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

এমএমআই/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন