Logo

ক্যাম্পাস

কেন্দ্রীয় লাইব্রেরিতে বুকশেলফ দিল জবি ছাত্রদল

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২১:৩৯

অ
কেন্দ্রীয় লাইব্রেরিতে বুকশেলফ দিল জবি ছাত্রদল

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে দুটি নতুন বুকশেলফ দিয়েছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (২৭ এপ্রিল) শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ এ বুকশেলফ প্রদান করেন।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করতে ও পাঠাভ্যাস বৃদ্ধিতে আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চান। শিক্ষার্থীদের প্রয়োজনে ভবিষ্যতেও আমরা প্রয়োজনীয় শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করবো।

বুকশেলফ প্রদানের সময় জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, কাজী রফিক, ওয়াহিদুজ্জামান তুহিন, জাহিদুল ইসলাম, সহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এছাড়া এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠাগারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, তারা বিশ্ববিদ্যালয়ের পাঠাগারের জন্য বুকশেলফ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে তারা দুটি বুকশেলফ হস্তান্তর করেন। এছাড়া তারা পত্রিকা সরবরাহ করছেন।

জেএন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন