Logo

ক্যাম্পাস

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৮:০৫

অ
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমান তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য, বিভিন্ন বিভাগীয় প্রধান এবং ডিনসহ মোট ১১ জন গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তার পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়টির স্বাভাবিক পরিচালনা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে সোমবার (২৮ এপ্রিল) থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পদত্যাগকারী উপাচার্য এবং বিভাগীয় প্রধানদের পদে নতুন নিয়োগ দেওয়া না পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের পেজে প্রকাশিত পদত্যাগপত্রের ছবি অনুযায়ী শনিবার (২৬ এপ্রিল) ইউআইইউর উপাচার্য পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, কিছু শিক্ষার্থী কর্তৃক বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অসৌজন্যমূলক ও অসম্মানজনক পরিস্থিতি সৃষ্টির কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন