Logo

ক্যাম্পাস

বাকৃবি শিক্ষার্থীদের

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৮:২১

অ
দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

ছবি : বাংলাদেশের খবর

পিএসসি সংস্কার ও প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে দ্বিতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

রোববার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় রেলপথে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা ৫৭ মিনিটে) ময়মনসিংহ থেকে ঢাকাগামী বা ঢাকা থেকে ময়মনসিংহগামী কোনো ট্রেন জব্বারের মোড় অতিক্রম করেনি।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। সমাবেশ শেষে একটি র‍্যালি বের করে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে তারা জব্বারের মোড়ে অবস্থান নেন এবং রেলপথ অবরোধ করেন।

শিক্ষার্থীরা জানান, তাদের উত্থাপিত ৮ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

আশিকুর রহমান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন