Logo

ক্যাম্পাস

গলায় ফাঁস দিয়ে জবি শিক্ষার্থীর আত্মহত্যা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০১:২৭

অ
গলায় ফাঁস দিয়ে জবি শিক্ষার্থীর আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী আত্নহত্যা করেছে। ওই শিক্ষার্থীর নাম প্রত্যাশা মজুমদার অথৈ। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শীক্ষার্থী।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সূত্রাপুর থানাধীন এলাকায় সোহরাওয়ার্দী কলেজের পেছনে একটি ভাড়া মেসে এ ঘটনা ঘটে।

আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার তিনি মারা যান বলে জানান মিডফোর্ড হাসপাতালের চিকিৎসক ডা. রাজীব।

সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীর মেস থেকে তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট ও পরে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সন্দেহজনক হওয়ায় ওই যুবককে এখন সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ওই যুবকের নাম ইয়াসিন মজুমদার।

ওই শিক্ষার্থীর মেসের সদস্য সোনালী সাহা বলেন, আমি মেসে ছিলাম না। ফোন পেয়ে পরে হাসপাতালে এসেছি।

বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড.ঝুমুর আহমেদ বলেন, মেয়েটা সাড়ে ৪টা পর্যন্ত আমার সাথেই ছিল। এরপরই শুনি আত্মহত্যা করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.তাজাম্মুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আত্মহত্যা করেছে। ওই যুবককে আটক করা হয়েছে। পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

জেএন/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন