Logo

ক্যাম্পাস

জবির পরিবহন প্রশাসকের দায়িত্বে তারেক বিন আতিক

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৫:১৮

অ
জবির পরিবহন প্রশাসকের দায়িত্বে তারেক বিন আতিক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তারেক বিন আতিক।

সোমবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তারেক বিন আতিককে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী ২ (দুই) বছরের জন্য পরিবহন প্রশাসক হিসেবে নিযুক্ত করা হলো। 

এতে আরো বলা হয় , ৬ মে থেকে এটি কার্যকর হবে এবং বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

জেএন/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন