Logo

ক্যাম্পাস

জবির বোটানী ডিবেটিং ক্লাবের নেতৃত্বে সাদিয়া-জান্নাত

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৯:১১

অ
জবির বোটানী ডিবেটিং ক্লাবের নেতৃত্বে সাদিয়া-জান্নাত

ছবি : বাংলাদেশের খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বোটানী ডিবেটিং ক্লাবের কার্যনির্বাহী পরিষদ-২০২৫ এর কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাদিয়া আফরোজ মীমকে সভাপতি এবং একই শিক্ষাবর্ষের জান্নাত মেহবুবাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদ ও মডারেটর অধ্যাপক ড. এ. এম. এম. গোলাম আদমের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষিত হয়।

কমিটির অন্যান্যদের মধ্যে সহসভাপতি মো: নাজিম শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান, দপ্তর ও অনুষ্ঠান সম্পাদক শায়েরুজ্জাম শান্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সিয়াম আহমেদ শাওন ও অর্থ সম্পাদক পদে আজিজুল হাকিম ঘোষিত হয়েছেন। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার তানভীর,  আবু সালেহ মোহাম্মদ, শেখ আশিকুজ্জামান, শারমিন আক্তার নূপুর, দীপায়ন সাহা দুর্জয়, সাদিয়া আক্তার সাথী, নিশাত খন্দকার, সামিরা আক্তার

এ বিষয়ে কমিটির সভাপতি সাদিয়া আফরোজ মীম বলেন, "দীর্ঘ ৬ বছর পর বোটানি ডিবেটিং ক্লাবের কমিটি পেলাম আমরা। ২০১৯  সালের পর থেকে ডিপার্টমেন্টে ডিবেট নিয়ে আর কোনো কাজই হয়নি। নিজেরা চেষ্টা করে যতটুকু ডিবেট শিখেছি সেটা ডিপার্টমেন্টের জুনিয়রদের শেখাতে চাই।বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং বাইরেও যেন আমাদের ডিপার্টমেন্ট এর বিতার্কিকরা অনেক ভালো কিছু করতে পারে সেই চেষ্টা থাকবে আমাদের।  বিশ্ববিদ্যালয়ে বোটানি ডিবেটিং ক্লাবকে একটা স্ট্রং ক্লাব হিসেবে দাড় করানোই আমাদের মূল লক্ষ্য। "

জেএন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন