Logo

ক্যাম্পাস

জবিতে পরীক্ষা বন্ধ করে ‘লং মার্চ টু যমুনা’র ডাক

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৫, ২১:২০

অ
জবিতে পরীক্ষা বন্ধ করে ‘লং মার্চ টু যমুনা’র ডাক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাজেট বৃদ্ধি ও আবাসন ভাতাসহ চার দাবিতে আগামীকাল বুধবার ক্লাস ও পরীক্ষা বন্ধ করে লং ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ মে) রাত ৮টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

এ দিকে এ কর্মসূচি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন সেমিস্টার ফাইনাল চলমান বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, আন্দোলন চলুক, তবে সেমিস্টার ফাইনাল যেন এ কর্মসূচির আওতামুক্ত থাকে।

ক্ষোভ প্রকাশ করে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ইউসুব ওসমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, একটা পরীক্ষা আটকে গেলে অনেকের অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। কারণ সামনে লম্বা ছুটির কারণে পরীক্ষা স্থগিত হলে দুই মাসের জট লেগে যাবে। এমনও না যে সব বিভাগে পরীক্ষা চলে। পরীক্ষা স্থগিত করলে কেউ আসবে না। আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা চলে। আমি আগামীকাল পরীক্ষা দেব, এরপর আন্দোলনে যোগ দেব।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রুহুল আমিন রনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থা এমন যে আন্দোলন না করলে কাজ এগোয় না। পরীক্ষা স্থগিত করে আন্দোলন করার যৌক্তিকতা নেই। যাদের সেমিস্টার ফাইনাল চলছে, তারা পরীক্ষা দিয়েও আন্দোলনে অংশ নিতে পারবে। আমাদেরও পরীক্ষা চলছে। সামনে গ্রীষ্মকালীন ও ঈদুল আযহার ছুটিতে যাবে সবাই। এ বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।

জেএন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন