Logo

ক্যাম্পাস

কুবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলন

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৪:৫৩

অ
কুবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলন। আগামী ১৬ ও ১৭ মে বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করেছে প্রত্নতত্ত্ব বিভাগ ও বাংলাদেশ ইতিহাস সমিতি।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুবির প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন।

তিনি বলেন, ‘এই আন্তর্জাতিক সম্মেলন পারস্পরিক একাডেমিক কাজের আলাপ, আন্তঃবিভাগীয় সংলাপ এবং প্রত্নতাত্ত্বিক জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা প্রত্নতাত্ত্বিক গবেষণা ও শিক্ষার কেন্দ্র হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করতে প্রতিজ্ঞ।’

আন্তর্জাতিক এই সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা প্রত্নতত্ত্ববিদ, আন্তঃবিভাগীয় গবেষক, ঐতিহ্য সংরক্ষণবিদ এবং নবীন গবেষকরা অংশ নেবেন। সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতীয় ইতিহাস, সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. অনীল কুমার।

সম্মেলনের সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কাশেম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

  • রিফাত/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন