Logo

ক্যাম্পাস

ইবি শিক্ষক সমিতির কার্যক্রমকে অবৈধ ঘোষণা

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১৫:০৭

অ
ইবি শিক্ষক সমিতির কার্যক্রমকে অবৈধ ঘোষণা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির সব কার্যক্রমকে অবৈধ ঘোষণা করেছে বিএনপিপন্থি শিক্ষক সংগঠন জিয়া পরিষদ। 

রোববার (৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ। 

এর আগে গত শনিবার (৭ ডিসেম্বর) সংগঠনটির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. নূরুন্নাহারের সভাপতিত্বে এ জরুরি সভা হয়। 

সভায় সিদ্ধান্ত হয়, ‘গত ৫ আগস্ট থেকে পরিবর্তিত প্রেক্ষাপটে ইবি শিক্ষক সমিতির সব কার্যক্রম অবৈধ বলে গণ্য করা হলো। সংগত কারণে ওই তারিখ থেকে ইবি শিক্ষক সমিতির তহবিলের কোনো অর্থ ব্যয় করা যাবে না। করলে তা সংশ্লিষ্টদের ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে। রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত ইবি শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকদের সব কার্যক্রম স্থগিত থাকবে। রাষ্ট্র সংস্কার সম্পন্ন হলে অনুকূল পরিবেশে শিক্ষক সমিতির নির্বাচন করার জন্য সব মহলের মতৈক্যের ভিত্তিতে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা যাবে।’

জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ বলেন, ‘৫ আগস্টের বিপ্লব পরবর্তী রাষ্ট্রীয় প্রেক্ষাপটে বিপ্লবী ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রতি সংহতি জ্ঞাপন করে পতিত স্বৈরাচারের দোসরদের নিয়ন্ত্রণে থাকা শিক্ষক সমিতির কোনো কার্যক্রমকে ইবি জিয়া পরিষদ বৈধ মনে করে না।’

মাসুম শাহরিয়ার/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন