Logo

ক্যাম্পাস

গোবিপ্রবিতে কোরবানির উদ্যোগ নিয়েছে আল কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব

Icon

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১৬:০৫

অ
গোবিপ্রবিতে কোরবানির উদ্যোগ নিয়েছে আল কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) অবস্থানরত শিক্ষার্থী, কর্মচারী এবং আশেপাশের মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদুল আজহার দিন গরু কোরবানির উদ্যোগ নিয়েছে আল কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব। 

বৃহস্পতিবার (৫ জুন) আল কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব গোবিপ্রবি এর অফিসিয়াল পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। 

বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত সকল ধর্মের শিক্ষার্থী, কর্মচারী এবং আশেপাশের গরীব মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে একটি গরু কোরবানি দেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। 

এ বিষয়ে, আল কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের উপদেষ্টা তাসনীম বিল্লাহ 'অনেক শিক্ষার্থী বিশেষ করে যাদের পড়াশোনা শেষ তারা চাকরির পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় বাড়িতে যায় না। আবার অনেক কর্মচারী আছেন যারা দায়িত্বের জায়গা থেকে বাড়ি যেতে পারে না। তাদের সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই আয়োজন।’

তিনি আরও বলেন, 'এটাই আমাদের প্রথম আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং সুন্দর ও পরিকল্পিতভাবে আয়োজনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবারে ক্যাম্পাসের শিক্ষার্থী-কর্মচারী ছাড়াও আশেপাশে যারা গরিব মানুষ আছে তাদের জন্যও আমাদের আয়োজন থাকবে।'

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঈদুল আজহা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন