Logo

ক্যাম্পাস

বেরোবিতে নতুন অর্থবছরের বাজেট সুপারিশ

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১৬:৫৪

অ
বেরোবিতে নতুন অর্থবছরের বাজেট সুপারিশ

ছবি : বাংলাদেশের খবর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থ কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য ও ট্রেজারার (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে উপাচার্য অর্থ কমিটির সম্মানিত সদস্যদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। পরে তিনি সভার আলোচ্যসূচি উপস্থাপন করেন। আলোচনা শেষে অর্থ কমিটি ২০২৪-২৫ অর্থ বছরের সংশোধিত বাজেট ও ২০২৫-২৬ অর্থ বছরের মূল বাজেট অনুমোদনের জন্য সুপারিশ করে।

সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. শাহজামান, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি ও অর্থ কমিটির অন্যান্য সদস্যরা।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন