আস-সুন্নাহ'র মেধাবী প্রকল্পে জবির ২০তম ব্যাচের আবেদন শুরু
জবি প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৯:২৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক (সম্মান) এবং বিবিএ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত 'মেধাবী' প্রকল্পে দ্বিতীয় ধাপের আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সময় আগামী ৩ জুলাই।
রোববার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল-০১ এর প্রোভোস্ট মুহম্মদ আসাদুজ্জামান সাদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৫০০ শিক্ষার্থী আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত 'মেধাবী' প্রকল্পে দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। আগ্রহী ছাত্রদের আগামী ৩ জুলাইয়ের (বৃহস্পতিবার) মধ্যে গুগল লিংক এবং সরাসরি আবেদন ফরমে আবেদন করার জন্য বলা হলো।
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। সরাসরি আবেদন ফরম ডাউনলোড করতে।
এর আগে, গত বছর ডিসেম্বরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে স্কলারশিপ সহ অস্থায়ী ভিত্তিতে ৭০০ জবি শিক্ষার্থীর আবাসনের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়। এরপর গত ২০ মে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত 'মেধাবী' প্রকল্পে প্রাথমিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৫০০ছাত্রের আবাসনের জন্য আবেদন শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্ররা আবেদনের সুযোগ পায়। এরপর গত ১ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে, ১৪, ১৫ ও ১৬ জুন মেধাবী প্রকল্পের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।
উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্প একটি শিক্ষাবান্ধব সামাজিক উদ্যোগ, যা মেধাবী, দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আবাসন, ধর্মীয় নৈতিকতা ও মানসিক বিকাশে সহায়তা প্রদান করে।
- জেএন/এমআই

