Logo

ক্যাম্পাস

রাতের মধ্যে ছাত্রদলের কমিটি স্থগিত না হলে কঠোর পদক্ষেপ : উমামা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ২১:২৬

রাতের মধ্যে ছাত্রদলের কমিটি স্থগিত না হলে কঠোর পদক্ষেপ : উমামা

উমামা ফাতেমা। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে নতুন করে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণাকে ‘জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি’ বলে আখ্যা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা।

শুক্রবার (৮ আগস্ট) তার ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

উমামা লেখেন, ২০২৪ সালের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এর প্রতিবাদে আমি ও কয়েকজন শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম।

তিনি আরও লেখেন, গত বছর ১৬ জুলাই আবু সাঈদের শাহাদাতের পর ছাত্ররা ক্যাম্পাস ছাত্রলীগমুক্ত করার সাহস পেয়েছিল। কিন্তু বছর না ঘুরতেই গুপ্ত রাজনীতি ও প্রকাশ্য কমিটির চর্চা শুরু হয়েছে। যা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি।

তিনি হুঁশিয়ারি দিয়ে লেখেন, আজ রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

  • ডিআর/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল উমামা ফাতেমা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর