Logo

ক্যাম্পাস

খাবার অব্যবস্থাপনায় সমালোচনার মুখে বেরোবি হল প্রভোস্টের পদত্যাগ

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ২১:৪৮

খাবার অব্যবস্থাপনায় সমালোচনার মুখে বেরোবি হল প্রভোস্টের পদত্যাগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট ‘ফিস্টের খাবারের নানা অব্যবস্থাপনা’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এ চাপের মুখে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. মো. কামরুজ্জামান পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

হলের সহকারী রেজিস্টার মো. আলআমিন জানান, বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় রেজিস্ট্রার দপ্তরে প্রভোস্টের পদত্যাগ পত্র দেওয়া হয়েছে।

তবে রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ জানান, তিনি এখনও পদত্যাগ পত্র দেখেননি। অফিসে জমা দেওয়া হয়েছে কি না তা জানেন না। বিষয়টি রোববার স্পষ্ট হবে বলেও জানান তিনি।

হলের প্রভোস্ট ড. মো. কামরুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকেও কয়েকজন শিক্ষক পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জন উঠেছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন