Logo

ক্যাম্পাস

ডাকসু : ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি আবিদ-জিএস হামিম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৩:১৫

ডাকসু : ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি আবিদ-জিএস হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবিদুল ইসলাম খান। জিএস পদে শেখ তানভীর বারী হামিম ও এজিএস পদে লড়বেন তানভীর আল হাদী মায়েদ।

বুধবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাশে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির। তিনি আওয়ামী দোসর শিক্ষার্থী ও শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ছাত্রদল জানায়, গত ১৫ জুলাই ঢাবি ক্যাম্পাসে আন্দোলনের সময় আহত হয়ে আলোচনায় আসা সানজিদা আহমেদ তন্বীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী দেয়নি তারা।

অন্যান্য সম্পাদকীয় পদে মনোনীতরা হলেন- 

  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক : আরিফুল ইসলাম
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক : এহসানুল ইসলাম
  • কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক : চেমন ফারিয়া ইসলাম মেঘলা
  • আন্তর্জাতিক সম্পাদক : মো. মেহেদী হাসান
  • সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক : আবু হায়াত মো. জুলফিকার জিসান
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক : খালি (সানজিদা আহমেদ তন্বীর সম্মানে)
  • ক্রীড়া সম্পাদক : চিম চিম্যা চাকমা
  • ছাত্র পরিবহন সম্পাদক : মো. সাইফ উল্লাহ (সাইফ)
  • সমাজসেবা সম্পাদক : সৈয়দ ইমাম হাসান অনিক
  • ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক : মো. আরকানুল ইসলাম রূপক
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক : আনোয়ার হোসাইন
  • মানবাধিকার ও আইন সম্পাদক : মো. মেহেদী হাসান মুন্না

এছাড়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন- মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান ও নিত্যানন্দ পাল।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রদল ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন