Logo

ক্যাম্পাস

সূর্যসেন হল সংসদে ছাত্রদলের প্যানেল ঘোষণা

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৩:১২

সূর্যসেন হল সংসদে ছাত্রদলের প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (২০ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ২০৫ সদস্যের প্যানেল চূড়ান্ত করেছে সংগঠনটি।

এর অংশ হিসেবে বিজয় মাস্টার দা সূর্যসেন হল সংসদের জন্য ১৩ সদস্যের প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। এ প্যানেলের সহসভাপতি (ভিপি) মনোয়ার হোসেন প্রান্ত ও সাধারণ সম্পাদক (জিএস) লিয়ন মোল্যা মনোনীত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও হল ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও হল ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক লিয়ন মোল্যা।

এছাড়া সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে সামিউল আমিন গালিব মনোনীত হয়েছেন।

সাহিত্য সম্পাদক পদে সিদরাতুল মুনতাহা আলিফ, সংস্কৃতি সম্পাদক পদে সাব্বির হাসান, পাঠকক্ষ সম্পাদক পদে শাকিল আহম্মেদ, ইনডোর গেমস সম্পাদক পদে নাজিম উদ্দিন, আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক পদে শাদমান সাকিব, সমাজসেবা সম্পাদক পদে শিপন মিয়া নির্বাচন করবেন।

সদস্য পদে নির্বাচন করবেন লিমন মেজর লিংকন, মো. সুমন হোসাইন, জাওয়াদ আহমেদ শিকদার ও যুহাম পাশা।

এমএমআই/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন