সোমবার ডাকসু নির্বাচনের ইস্তেহার ঘোষণা করবে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৭:৩০
ছবি : সংগৃহীত
ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট ডাকসু নির্বাচনের ইশতেহার ঘোষণার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্ররাজনীতিতে এক নতুন দ্বার উন্মোচন করতে যাচ্ছে।
রোববার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংঘটনটি জানিয়েছে, সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় ঢাবির মধুর ক্যান্টিনে বিশেষ সংবাদ সম্মেলনের মাধ্যমে ডাকসু নির্বাচনের ইস্তেহার ঘোষণা করবে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই ইশতেহারে দলের নীতি, প্রার্থী এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে। এছাড়া শিক্ষার্থীদের সমস্যা ও দাবির প্রতিফলনও এই ইস্তেহারে থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট আশা প্রকাশ করে জানিয়েছে, ২৫ আগস্ট ঢাবির মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনটি প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।
এএ

