Logo

ক্যাম্পাস

বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবিপ্রবির ২ শিক্ষক

Icon

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৪

বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবিপ্রবির ২ শিক্ষক

ছবি : সংগৃহীত

বিশ্বের শীর্ষ গবেষকদের তালিকায় স্থান করে নিয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ২ শিক্ষক।

শনিবার (২০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক খ্যাতনামা চিকিৎসা ও বিজ্ঞান-বিষয়ক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের (Elsevier) যৌথ জরিপে এই তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় স্থান পাওয়া দুই শিক্ষক হলেন— রাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আসাদুজ্জামান এবং একই বিভাগের সহকারী অধ্যাপক ড. তানজিম মাহমুদ। এর আগে ২০১৮ সাল থেকে নিয়মিতভাবে এই তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন সহকারী অধ্যাপক সৈয়দ আসাদুজ্জামান।

উল্লেখ্য, এলসেভিয়ার প্রতিবছর বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের তালিকা প্রকাশ করে। প্রতিষ্ঠানটি বছরে প্রায় ২ হাজারের বেশি জার্নাল প্রকাশ করে থাকে। এর প্রকাশিত নিবন্ধের সংখ্যা দুই লাখ ৫০ হাজারের বেশি এবং আর্কাইভে সংরক্ষিত প্রকাশনার সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। এটি মূলত চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি ও সামাজিক বিজ্ঞানের ওপর গবেষণাপত্র, বই এবং জার্নাল প্রকাশ করে থাকে।

আহসান হাবিব/এএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন