Logo

ক্যাম্পাস

রাবিতে প্রোভিসি-প্রক্টর লাঞ্ছিতের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা

Icon

ঢাবি প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৮

রাবিতে প্রোভিসি-প্রক্টর লাঞ্ছিতের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি মাঈনুদ্দীন, প্রক্টর মাহবুবুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল।

সোমবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদের নামে একটি বিশেষ ছাত্রসংগঠনের নেতাকর্মীরা যেভাবে প্রোভিসি, প্রক্টর ও অন্যান্য কর্মকর্তাদের লাঞ্ছিত করেছে তা অগ্রহণযোগ্য। প্রক্টর মাহবুবুর রহমানের ঘড়ি এবং প্রায় দশ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। এছাড়া সাধারণ ছাত্রদের ব্যানারে শিবিরের গুপ্ত কর্মীরা প্রশাসনিক কর্মকর্তাদেরকে অবরুদ্ধ করেছে, যা দাপ্তরিক কাজ ব্যাহত করেছে।’

নেতৃবৃন্দ আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, প্রশাসক ও শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধা ও আইনের সীমার মধ্যে থেকেই মতামত প্রকাশ ও আন্দোলন করতে পারার অধিকার রয়েছে। হিংসা, অবরুদ্ধকরণ বা সম্পত্তি ধ্বংস কখনোই গ্রহণযোগ্য নয়।

ঢাবি সাদা দল দাবি করেছে, ঘটনার অবিলম্বে স্বাধীন, নিরপেক্ষ ও সক্রিয় তদন্ত করা হোক এবং অভিযুক্তদের বিরুদ্ধে শান্তিপূর্ণ ব্যবস্থা নেওয়া হোক। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করবে যে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। তারা আশা প্রকাশ করেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা ও অশান্তি দ্রুত বন্ধ হবে এবং উক্ত ঘটনার সুবিচারমূলক নিষ্পত্তি হবে।

এমএমআই/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর